Collector
শিরোপার পথে আর্সেনালকে বাঁচাল ভিএআর, রেফারিকে ধন্যবাদ আর্তেতার | Collector
শিরোপার পথে আর্সেনালকে বাঁচাল ভিএআর, রেফারিকে ধন্যবাদ আর্তেতার
Somoy TV

শিরোপার পথে আর্সেনালকে বাঁচাল ভিএআর, রেফারিকে ধন্যবাদ আর্তেতার

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে রোববার (১০ মে) নাটকীয় এক জয় তুলে নিয়েছে আর্সেনাল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে দাঁড়ায় শেষ মুহূর্তের একটি ভিএআর সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের জন্যই ম্যাচ শেষে রেফারি ক্রিস কাভানাগকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।লন্ডন স্টেডিয়ামে ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ওয়েস্ট হ্যামের ক্যালম উইলসন গোল করে সমতা ফেরান। প্রথমে গোলের স্বীকৃতিও দেন রেফারি। তবে আর্সেনাল খেলোয়াড়দের দাবির মুখে ভিএআরের সহায়তা নেন তিনি। অভিযোগ ছিল, গোল হওয়ার আগে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়াকে ফাউল করেছিলেন ওয়েস্ট হ্যামের খেলোয়াড়।ভিডিও রিপ্লে দীর্ঘ সময় ধরে পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্তে পৌঁছান যে রায়ার বল ধরার সক্ষমতা বাধাগ্রস্ত হয়েছিল। ফলে গোল বাতিল করা হয়। সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আর্সেনাল শিবির।আরও পড়ুন: ওয়েস্ট হ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে আর্সেনালএই জয় আর্সেনালকে শিরোপার পথে বড় সুবিধা এনে দিয়েছে। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭৯। গোলটি বহাল থাকলে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে চাপ বেড়ে যেত।ম্যাচ শেষে আর্তেতা বলেন, 'আজ (রোববার) বুঝেছি রেফারিদের কাজ কত কঠিন। এমন সিদ্ধান্ত দুই ক্লাবের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ ভিএআর কর্মকর্তারা সাহস দেখিয়েছেন।'অন্যদিকে, ওয়েস্ট হ্যাম কোচ নুনো সান্তোস সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন। সাবেক ফুটবলার গ্যারি নেভিল এটিকে 'প্রিমিয়ার লিগের ভিএআর ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত' বলে মন্তব্য করেছেন।

Go to News Site