Collector
দলীয়করণ, দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের মত পরিণতি হবে: খায়রুল কবির | Collector
দলীয়করণ, দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের মত পরিণতি হবে: খায়রুল কবির
Somoy TV

দলীয়করণ, দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের মত পরিণতি হবে: খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দলীয়করণ, দুর্নীতি, লুটপাট এবং ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির চিন্তা করলে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে।সোমবার (১১ মে) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মরহুম মোকারম ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।খায়রুল কবির খোকন বলেন, ক্ষমতা ক্ষণস্থায়ী। তাই দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে এবং কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে সবার নজর রাখতে হবে। তিনি নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে ঐক্যবদ্ধভাবে দল ও সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।আরও পড়ুন: গণতন্ত্র রক্ষায় বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই: খায়রুল কবিরতিনি আরও বলেন, জনগণের কাছে দেয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।অনুষ্ঠানে মরহুম মোকারম ভূঁইয়ার রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, এম এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, আকবর হোসেন, হারুন অর রশিদ, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, বি জি রশিদ নওশের এবং জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Go to News Site