Somoy TV
কুমিল্লা নগরীর আদালতসংলগ্ন এলাকায় একটি বাসায় চুরি করতে গিয়ে পালানোর সময় বারান্দার গ্রিলে আটকা পড়েছেন এক যুবক। তার শরীরের অর্ধেক অংশ গ্রিলের বাইরে এবং বাকি অংশ ভেতরে আটকে যায়।রোববার (১০ মে) দুপুরে ঘটনাটি ঘটে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় আদালতের পূর্ব পাশে অবস্থিত একটি ভবনের নিচতলায়। সোমবার (১১ মে) এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়।আটক তরুণের নাম মো. মারজান হোসেন জিহাদ (২২)। তিনি নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। ভবনটির মালিক মোহাম্মদ আলী। ওই ভবনের নিচতলায় একটি ভাড়াটিয়া পরিবার বসবাস করে। ধারণা করা হচ্ছে, সেখানেই চুরি করতে গিয়ে জিহাদ আটকা পড়েন।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভবনের বারান্দার গ্রিলে জিহাদ আটকে আছেন। তিনি বের হওয়ার চেষ্টা করছেন এবং আশপাশে উৎসুক মানুষজন দাঁড়িয়ে আছেন। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে।’ প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর স্থানীয় লোকজন তাকে গ্রিল থেকে বের করে পুলিশে সোপর্দ করেন।আরও পড়ুন: করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে লাঠিপেটা, ভিডিও ভাইরালপ্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল খালেক জানান, দুপুরে বাসা থেকে চিৎকার শুনে তারা গিয়ে দেখেন, এক যুবক গ্রিলের ফাঁকে আটকে আছেন। তিনি চুরির উদ্দেশে গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। পরে তাকে উদ্ধার করে পুলিশের কাছে দেয়া হয়।এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল আনোয়ার সোমবার জানান, আটকা পড়া যুবককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
Go to News Site