Somoy TV
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. রিমন মিয়া নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়কের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে শেখ হাসিনা কলেজ সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।স্থানীয়দের দাবি, নিহত যুবকের নাকের ওপরে অংশে গুলির চিহ্ন রয়েছে।আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পুলিশের দাবি ডাকাতনিহতের চাচাতো বোন জামাই মো. জয়নাল আবেদিন জানান, কিছুদিন আগে বরিকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে তিনি নরসিংদীর বোনের বাড়িতে ছিলেন। সকালে বোনের বাড়িতে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মরদেহের ছবি দেখে আমার সেটি রিমনের বলে নিশ্চিত হই। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটি এখনো নিশ্চিত নই আমরা।এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
Go to News Site