Somoy TV
আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের শক্তি বাড়াতে অবসর নেয়া পেসার শাবনিম ইসমাইলকে ফেরাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে তার এই প্রত্যাবর্তন প্রোটিয়াদের বোলিং আক্রমণকে নতুন মাত্রা দিতে পারে।দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক এনোক এনকুয়ে ও প্রধান কোচ মান্ডলা মাশিম্বিয়ির সঙ্গে আলোচনার পর ৩৭ বছর বয়সি শাবনিমকে ফেরানোর বিষয়ে সম্মত হয়েছেন বলে আইওএল জানিয়েছে। সোমবার (১১ মে) আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় দেরি হওয়ায় তার ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।ইসমাইল ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তার নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। তার অনুপস্থিতিতে দল শক্তিশালী পারফরম্যান্স বজায় রাখলেও দ্রুতগতির বোলিং আক্রমণে ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশেরবিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে তিনি এখনও দুর্দান্ত ফর্মে আছেন। উইমেন্স প্রিমিয়ার লিগ, দ্য হানড্রেড ও বিগ ব্যাশ লিগে তার গতি ও আগ্রাসন প্রশংসিত হয়েছে। তিনি এখনও নারী ক্রিকেটে সবচেয়ে দ্রুত গতির বলের রেকর্ডধারী।তার প্রত্যাবর্তনে মারিজান ক্যাপের সঙ্গে নতুন বোলিং জুটি আবারও গড়ে উঠতে পারে। দক্ষিণ আফ্রিকা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৩ জুন ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
Go to News Site