Boishakhi News24
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সংঘটিত এ হামলায় তাদের সঙ্গে আরও এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত বাংলাদেশিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়ির ভেতরে অবস্থান করছিলেন অথবা আশপাশে কাজ করছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, একই দিনে জিবদিন Read More
Go to News Site