Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে সোমবার (১১ মে) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। অঙ্গরাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো অঙ্গরাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ আছে বাংলাদেশের। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সীমান্ত হত্যাকাণ্ড আর বসে বসে দেখা হবে না: হুমায়ুন কবির আওয়ামী আমলে সীমান্তে অবলীলায় হত্যাকাণ্ড চালানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বর্তমানে এমন ঘটনা সরকার বসে বসে দেখবে না। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, যেসব এলাকায় থাকবে বেশি সক্রিয় দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে এ বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল-বিডব্লিউওটি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেবো না: ধর্মমন্ত্রী ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপরে কোনো অত্যাচার-নির্যাতন হতে দেবো না। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী বাংলাদেশে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় আসার পথে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা, জায়গা পেলেন যারা যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের এক মাস আগে সোমবার (১১ মে) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোচ লিওনেল স্ক্যালোনির বাছাই করা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site