Collector
‘জিসান গ্রুপের’ সক্রিয় সন্ত্রাসী পিটার নাসির গ্রেফতার | Collector
‘জিসান গ্রুপের’ সক্রিয় সন্ত্রাসী পিটার নাসির গ্রেফতার
Somoy TV

‘জিসান গ্রুপের’ সক্রিয় সন্ত্রাসী পিটার নাসির গ্রেফতার

সম্প্রতি সময় সংবাদে ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে খবর প্রচারের পর খিলগাঁও এলাকার ‘জিসান গ্রুপের’ সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী নাসির ওরফে পিটার নাসিরকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৩ এবং র‍্যাব-৮ এর যৌথ দল।সোমবার (১১ মে) র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নাসির মৃত আবুল কালাম মোল্লা ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত ‘জিসান গ্রুপের’ সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী। গত শনিবার (৯ মে) সন্ধ্যায় র‍্যাব-৩ ও র‍্যাব-৮ এর একটি যৌথ দল বরিশালর উজিরপুর থেকে নাসিরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজধানীর খিলগাঁও এলাকার মো. সাদিকুর রহমান আকন্দ (৪২) একজন হাউজিং ব্যবসায়ী। পিটার নাসির ও তার সহযোগীরা সাদিকুরের কাছ থেকে ২০ লাখ চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেন পিটার নাসির। চাঁদা না দেয়ায় গত ৩ এপ্রিল রাজধানীর খিলগাঁওয়ের নূরবাগ পানির পাম্পের সামনে পিটার নাসির ও তার সহযোগী শুটার তারিফ মোটরসাইকেলে এসে ৩ রাউন্ড গুলি ছুড়ে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা পালিয়ে যায়। আরও পড়ুন: মোহাম্মদপুরে অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, শীর্ষ ছিনতাইকারী গুলিবিদ্ধ ঘটনার পরদিন ৪ এপ্রিল ভুক্তভোগী খিলগাঁও থানায় একটি মামলা করেন। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। বিষয়টি র‍্যাব-৩ এর নজরে এলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২২ এপ্রিল শুটার তারিফকে গ্রেফতার করা হয়। পরে ৯ মে পিটার নাসিরকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৩ ও র‌্যাব-৮ এর যৌথ দল। র‌্যাব আরও জানায়, পিটার নাসিরের নামে রাজধানীর রামপুরা থানায় একটি মাদক মামলা ও খিলগাঁও থানায় একটি পনোগ্রাফি ও চাঁদাবাজির মামলা, একটি দস্যুতা মামলা, ছয়টি ডাকাতি প্রস্তুতির মামলা, চারটি মাদক মামলা, একটি হত্যা মামলা এবং তিনটি মারামারি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। গত ৪ মে ‘আবারও উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড, চাঁদাবাজি-গুলিতে বাড়ছে আতঙ্ক’ শিরোনামে খবর প্রচার করে সময় সংবাদ। এতে জিসান, ইমন, পিচ্চি হেলালসহ অন্তত ১০ শীর্ষ সন্ত্রাসীর নাম উঠে এসেছে।

Go to News Site