Somoy TV
জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশু মারা গেছে।সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে বাড়িতে নিয়ে যান। বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: কিশোরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এনেছিল। কিন্তু তার আগেই শিশুর মৃত্যু হয়েছে।
Go to News Site