Somoy TV
আবারও আলোচনায় এসেছেন স্প্যানিশ ফুটবলের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। এবার ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। খবর আল-জাজিরা।চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। ইতিহাস গড়া এই জয়ে উল্লাসে মেতে ওঠেন স্পেনের বার্সেনোলা শহরের বাসিন্দারা। শিরোপা জয়ের আনন্দঘন উদ্যাপনের সময় ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় বার্সেলোনার এই তরুণ তারকাকে। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, খোলা ছাদযুক্ত বাসে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাবে ফিলিস্তিনের পতাকা নাড়ছেন ১৮ বছর বয়সী ইয়ামাল। এ সময় রাস্তাজুড়ে জড়ো হওয়া হাজারো সমর্থকের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বার্সেলোনা। দীর্ঘ লা লিগা ইতিহাসে প্রথমবারের মতো ক্লাসিকো ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে হ্যান্সি ফ্লিকের দল। আরও পড়ুন: বাবা হারানোর কিছুক্ষণ পর লিগ জয়, ফ্লিক দিনটিকে কখনও ভুলবেন না লা লিগা জয়ের আনন্দ ভাগাভাগি করতে স্পেনের বার্সেনোলা শহরের প্রধান সড়কগুলোতে নেমে আসেন অসংখ্য সমর্থক। শহরজুড়ে উৎসবের আমেজে অংশ নেন নানা বয়সী মানুষ। আল-জাজিরা আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাতের পর স্পেনের বার্সেলোনা শহরটি ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে ওঠে। শহরটিতে নিয়মিত ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ও সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গাজায় সহায়তা পৌঁছে দিতে যাওয়া বিভিন্ন ত্রাণবাহী নৌবহরের যাত্রাও এখান থেকেই শুরু হয়েছে।
Go to News Site