Somoy TV
প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি ১৬৬৬: মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন।১৮৭৭: ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়।১৯১৫: ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু ব্রিটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ 'সানুকি-মারু'যোগে ভারতবর্ষ ত্যাগ করেন।১৯৪১: আডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুটি বোমারুবিমান পাঠান।১৯৪৯: পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে।১৯৫৫: সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃার।১৯৬৫: বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১৭ হাজার লোকের প্রাণহানি।১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া।১৯৯৪: আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি।২০১৮: বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়?জন্ম ১৪৯৬: সুইডেনের প্রথম গুস্তাভ, সুইডেনের রাজা।১৮২০: ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ।১৮৫৫: প্রমথনাথ বসু, বাঙালি ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী।১৮৬৩: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক।১৮৬৭: হিউ ট্রাম্বল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক।১৮৯৫: উইলিয়াম ফ্রান্সিস জিওক, মার্কিন রসায়নবিদ।১৯০৭: ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।১৯১০: জেমস ডাডলি, আমেরিকান বেসবল খেলোয়াড় এবং পেশাদার রেসলিং ম্যানেজার ও নির্বাহী।১৯১০: ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিজ্ঞানী।১৯১৩: ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।১৯২৪: অ্যান্টনি হিউসিস, নোবেলজয়ী (১৯৭৪) ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী।১৯২৯: স্যাম নজুমা, নামিবীয় বিপ্লবী, বর্ণবাদবিরোধী কর্মী ও রাজনীতিবিদ।১৯৩৭: জর্জ কার্লিন, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা ও লেখক।১৯৪১: আহমদুল্লাহ, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির।১৯৭৭: মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ।১৯৭৯: মিলা ইসলাম, বাংলাদেশি সংগীতশিল্পী।১৯৮০: ঋষি সুনক, ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ব্যক্তিত্ব, যিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন ২০২২ সালের ২৮ অক্টোবর।১৯৮১: রামি মালেক, আমেরিকান অভিনেতা।১৯৮৬: এমিলি ভ্যানক্যাম্প, কানাডিয়ান অভিনেত্রী।১৯৮৭: কিরণ পোলার্ড, ত্রিনিদাদীয় ক্রিকেটার।১৯৮৮: মার্সেলো ভিয়েরা, ব্রাজিলীয় ফুটবলার।১৯৯৭: ওদেয়া রাশ, ইসরাইলি অভিনেত্রী। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ মৃত্যু ১৭০০: জন ড্রাইডেন, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।১৮৪৫: আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।১৯৪০: বিশিষ্ট কর্মব্রতী, সাহিত্যানুরাগী ও রবীন্দ্রনাথ পরিকল্পিত শ্রীনিকেতনের মুখ্য সংগঠক কালীমোহন ঘোষ।১৯৪১: দীনেশরঞ্জন দাশ, বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক।১৯৫৭: এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।১৯৭১: সাদত আলী আখন্দ, প্রবন্ধকার, সাহিত্যিক।২০০১: ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।২০০৫: মার্টিন লিংগস, যার ইসলামিক নাম আবু বক্কর সিরাজুদ্দিন, তিনি একজন পশ্চিমা লেখক, শিক্ষাবিদ ও ফ্রিটজফ শুয়ানের শিষ্য ও শেক্সপিয়র বিষয়ে বিজ্ঞ ব্যক্তি ছিলেন।২০১৫: সুচিত্রা ভট্টাচার্য, ভারতীয় বাঙালি সাহিত্যিক।২০১৯: হায়াৎ সাইফ, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক।
Go to News Site