Collector
বাজার পরিস্থিতি সহনীয় করতে বিরোধী দল সোচ্চার থাকবে: জামায়াত আমির | Collector
বাজার পরিস্থিতি সহনীয় করতে বিরোধী দল সোচ্চার থাকবে: জামায়াত আমির
Somoy TV

বাজার পরিস্থিতি সহনীয় করতে বিরোধী দল সোচ্চার থাকবে: জামায়াত আমির

দেশের বাজারগুলো অস্থির রয়েছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধগতি তৈরি হয়েছে। তবে জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে বিরোধী দল সোচ্চার থাকবে।মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন: জাপান সফর শেষে যা বললেন ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা বলেন, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির রয়েছে। সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধগতি তৈরি হয়েছে। আরও পড়ুন: বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য জাপানকে অনুরোধ জামায়াত আমিরের এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান তিনি।

Go to News Site