Collector
দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না | Collector
দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
Somoy TV

দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছের শাখা-প্রশাখা কর্তন, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আজ মঙ্গলবার (১২ মে) দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে মঙ্গলবার শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্ট এলাকায় আগেই মাইকিং করা হয়েছে জানিয়ে আরও বলা হয়, হাবিবনগর ফিডারটির বর্তমান পিক লোড প্রায় ৪ মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় অধিক। গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। এর ফলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।  আরও পড়ুন: দেশের যেসব এলাকায় ১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আটি বাজার জোনাল অফিসের অধীন ওয়াসপুর উপকেন্দ্রের আওতাধীন রিভার ভিউ ফিডারের ডাবল সার্কিট নির্মাণ কাজ, লাইন রক্ষণাবেক্ষণ, লাইন আপগ্রেডেশন এবং রিভার ভিউ ফিডারের লোড আরশিনগর ফিডারে স্থানান্তরের কাজ চলমান থাকবে। এ কারণে  ঝাউচর, গোদারাঘাট, বালুচর, রিভার ভিউ, হাউজিং ও ভাঙ্গা বাড়ি সেকশন পর্যন্ত এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে বামনসুর ফিডারের লোড বিভাজনপূর্বক একটি নতুন ১১ কেভি ফিডার চালু করা হবে, যা ভবিষ্যতে গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। উক্ত এলাকায় মাইকিং করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসময় সুগারমিল ফিডারের (সম্পূর্ণ) আওতাধীন কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা ও বাইপাস এলাকায় বিদ্যুৎ থাকবে না। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর।

Go to News Site