Somoy TV
ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া আলোচিত মোহাম্মদ মাহবুব আলম খানকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষর করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।এর আগে, গত ৫ মে দেশের ১২টি জেলায় এসপি পদে রদবদল করা হয়েছিল। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে পদায়নের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা ও সংবাদ প্রকাশ হয়। আরও পড়ুন: চোরাকারবারি সঙ্গে দর কষাকষির অডিও ভাইরাল, এসআই প্রত্যাহারের পর ওসিও বদলি দুটি হত্যা মামলার আসামি হওয়ার পরও মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেয়ায়, তার নিয়োগ চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়। আরও পড়ুন: এসআইসহ মোহাম্মদপুর থানার ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে রিটটি করেন।
Go to News Site