Jagonews24
ইতালির সিরিআ-তে সোমবার রাতে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে নাপোলিকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে বোলোনিয়া। ইনজুরি সময়ে জোনাথান রোয়ের করা গোলেই জয় নিশ্চিত হয় বোলোনিয়ার। এই জয়ে বোলোনিয়া ৮ম স্থানে উঠে এসেছে এবং আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইতোমধ্যেই ইন্টার মিলান শিরোপা নিশ্চিত করলেও বাকি তিনটি চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বোলোনিয়া। ৯ মিনিটে ফেদেরিকো বার্নারদেসি দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিকার্ডো ওরসোলিনি। তবে হাল ছাড়েনি নাপোলি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জিওভান্নি ডি লরেঞ্জো গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধের শুরুতেই এলিসন সান্তোস, রাসমুস হজলান্ডের পাস থেকে গোল করে সমতায় ফেরান নাপোলিকে। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই ৯১ মিনিটে নাটকীয় মুহূর্ত আসে। হুয়ান মিরান্ডার জোরালো শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে অসাধারণ অ্যাক্রোবেটিক ফিনিশে জয়সূচক গোল করেন জনাথন রো। এই হারের পরও নাপোলি দ্বিতীয় স্থান ধরে রেখেছে, তবে জুভেন্টাস থেকে মাত্র দুই পয়েন্ট এবং এসি মিলান ও রোমা থেকে তিন পয়েন্ট এগিয়ে আছে তারা। অন্যদিকে, কোমো ১৯০৭ ইতোমধ্যেই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। তবে শেষ দুই রাউন্ডে অন্য দলগুলোর পয়েন্ট হারানোয় তারা এখন আরও বড় স্বপ্নও দেখতে শুরু করেছে। এমএমআর
Go to News Site