Collector
বিশ্বকাপ শুরুর এক মাস আগে কুরাসাও শিবিরে অঘটন | Collector
বিশ্বকাপ শুরুর এক মাস আগে কুরাসাও শিবিরে অঘটন
Somoy TV

বিশ্বকাপ শুরুর এক মাস আগে কুরাসাও শিবিরে অঘটন

ফিফা বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র মাসখানেক, তার মধ্যেই দুঃসংবাদ পেলো ‍টুর্নামেন্টে অভিষেকের অপেক্ষায় থাকা কুরাসাও। দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রেড রুটেন। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে খবরটি জানায় কুরাসাও ফুটবল ফেডারেশন (কেকেএফ)।রুটেন জানান, ‘এমন কোনো পরিবেশ থাকা উচিত নয়, যা দল বা স্টাফদের মধ্যকার পেশাদার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তাই সরে দাঁড়ানোটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। হাতে সময় খুব কম, কুরাসাওকে এখন সামনের দিকে তাকাতে হবে। সব মিলিয়ে যেভাবে বিষয়গুলো এগোল, তাতে আমি মর্মাহত। তবে দলের জন্য আমার শুভকামনা থাকবে।’  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রেড রুটেনের বিদায়ের ফলে ডিক অ্যাডভোকাটের কোচ হিসেবে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যদিও কয়েক দিন আগেও এ বিষয়ে কঠোর অবস্থানে ছিল দেশটির ফুটবল ফেডারেশন।  আরও পড়ুন: বার্সেলোনার শিরোপা উদ্‌যাপনে ফিলিস্তিনের পতাকা হাতে লামিন দলের খেলোয়াড় ও স্পনসরদের পক্ষ থেকে অ্যাডভোকাটকে আবার দায়িত্ব দেওয়ার দাবি উঠলেও গত শুক্রবার তা স্পষ্টভাবে নাকচ করেছিল এফএফকে। তবে রুটেনের আকস্মিক পদত্যাগের পর সেই অবস্থান থেকে সরে আসতে পারে ফেডারেশন— এমন গুঞ্জন এখন বেশ জোরালো।  ???? ?????? ????? ???? ?? ???? ?????The Federashon Futbòl Kòrsou (FFK) announced that Fred Rutten has decided to step down as head coach of the Curaçao national team following constructive discussions with the federation’s leadership.Although… pic.twitter.com/4qdBNPNXPm— Curaçao National Football Team (@TheBlueWaveFFK) May 11, 2026  গত নভেম্বরে ৭৮ বছর বয়সি ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে কুরাসাও। তবে গুরুতর অসুস্থ মেয়ের পাশে থাকতে চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।   আরও পড়ুন: বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা, জায়গা পেলেন যারা ডাচ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারও কুরাসাওয়ের কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন অ্যাডভোকাট। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হচ্ছে, দলের ড্রেসিংরুমের বড় একটি অংশও অভিজ্ঞ এই কোচের প্রত্যাবর্তনের পক্ষে।  আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে অ্যাডভোকাট ডাগআউটে ফিরলে তিনি হয়ে উঠবেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ। আর ১৪ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কুরাসাও।

Go to News Site