Somoy TV
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেনকে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।সোমবার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আদেশে বলা হয়, বর্ণিত কর্মকর্তা আগামী ১৭ মে তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ১৭ মে বিকেলে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।এরআগে, ১০ মে অপর এক আদেশে রিনাত ফৌজিয়াকে সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব থেকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।আরও পড়ুন: বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রীওই আদেশে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা কর্মকর্তাকে তার নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
Go to News Site