Collector
দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা | Collector
দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা
Somoy TV

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুলু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই আরেক ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার চাম্পাতলী বাজারের উত্তরে পলাশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুলু মিয়া ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহত অপরজন দুলু মিয়ার ছেলে (নাম পাওয়া যায়নি)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুলু মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে অভিযুক্ত ছেলে তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালান। এতে দুলু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তার অপর ছেলে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।আরও পড়ুন: গাজীপুরে ৫ খুন: চিকিৎসকের লোমহর্ষক বর্ণনায় ময়নাতদন্তের প্রতিবেদনওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Go to News Site