Collector
সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে | Collector
সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে
Somoy TV

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগ দেয়া হবে।সোমবার (১১ মে) প্রতিষ্ঠানটি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।নিয়োগের শর্ত ও সুযোগ-সুবিধা:বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্টাক্টর’ নামের প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে এই কর্মীদের নেয়া হবে। নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন হবে ২০ ব্রুনাই ডলার। সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি করতে হবে।দুই বছরের নবায়নযোগ্য চুক্তিতে যাওয়া এই কর্মীদের থাকা, চিকিৎসা এবং বিমান ভাড়ার খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। এছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সব সুবিধাও পাবেন কর্মীরা।যোগ্যতা ও বয়স:আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা রাখা হয়নি, যা স্বল্পশিক্ষিত ও সাধারণ কর্মীদের জন্য একটি বড় সুযোগ।আরও পড়ুন: শক্তি ফাউন্ডেশনে নিয়োগ: বেতন ২৭ হাজার, ৩টি উৎসব বোনাসসহ নানা সুবিধাআবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬। আবেদনের সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং ফি পরিশোধ করতে হবে বিকাশের মাধ্যমে। সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্ট ও অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে।সতর্কবার্তা:প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত বোয়েসেলের বিজ্ঞপ্তিতে কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেয়া হয়েছে।প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে যে, বিদেশ কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের কোনো এজেন্ট বা শাখা অফিস নেই। তাই সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

Go to News Site