Somoy TV
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।মঙ্গলবার (১২ মে) সকালে গুলশান, বারিধারা, মিরপুর এলাকায় বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জায় হলুদ ও সবুজ রঙের বর্জ্য বিন দেয় সিটি করপোরেশন। বর্জ্য ফেলার ক্ষেত্রে সঠিক বিন নির্বাচনে উৎসাহ করেন এলাকার জনগণকে উৎসাহ দেন প্রশাসক। আরও পড়ুন: পরিচ্ছন্নতাকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডিএনসিসি প্রশাসক শিক্ষার্থী ও অভিভাবকদের ময়লা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ঝুড়িতে ফেলার আহ্বান জানান মো. শফিকুল ইসলাম খান।
Go to News Site