Somoy TV
ঈদ মানেই ঢালিউড কিং শাকিব খানের সিনেমার জয়জয়কার। আসন্ন ঈদুল আজহাতেও এর বিকল্প হচ্ছে না। প্রেক্ষাগৃহে ধামাকা ঝড় তুলবে ‘রকস্টার’। আলোচিত সিনেমা ‘রকস্টার’-এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।গত রোববার (১০ মে) সিনেমাটির নির্মাতা ও চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।এ প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, ভালো মানের নির্মাণের সঙ্গে থাকার লক্ষ্যেই তারা ‘রকস্টার’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ-বিদেশের বিশাল দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতেই চরকিকে স্ট্রিমিং পার্টনার হিসেবে বেছে নেওয়া হয়েছে। আরও পড়ুন: তিশার ইনস্টাগ্রাম স্টোরিতে শুভ, কী বললেন অভিনেত্রী?উল্লেখ্য, বাস্তব জীবনের রকস্টারদের জীবনঘনিষ্ঠ নানা ঘটনার মিশেলে সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে। এতে শাকিব খানকে অ্যাকশন হিরোর বদলে একজন পেশাদার সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে।সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার গান ও সংগীত পরিচালনায় আছেন আহমেদ হাসান সানি ও জাহিদ নিরব। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি দেখা যাবে, তবে ওটিটিতে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আরও পড়ুন: প্রকাশ্যে ‘গুপ্তধনের খোঁজে’র ফার্স্ট লুক পোস্টার ও অফিসিয়াল টিজারসান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।
Go to News Site