Collector
মাদক কারবারে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি | Collector
মাদক কারবারে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি
Somoy TV

মাদক কারবারে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি

পুলিশ সদস্যরা মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িয়ে পড়লে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিজ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র-মাদক উদ্ধারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। আইজিপি বলেন, পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহারের কারণে পুলিশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেখান থেকে ভালো অবস্থানে এসেছে। আরও পড়ুন: যোগদানের আগেই প্রত্যাহার হলেন আলোচিত নতুন এসপি মাহবুব আলম আলী হোসেন ফকির বলেন, পুলিশ সদস্যরা মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িয়ে পড়লে কোনো ছাড় নয়। যারাই সম্পৃক্ত ছিলেন ব্যবস্থা নেয়া হয়েছে। আরও পড়ুন: পঞ্চগড়ের এসপিকে দায়িত্ব ছাড়ার নির্দেশ তিনি আরও বলেন, পুলিশ পদক নিয়ে বিতর্ক নেই। এখনো যাচাই-বাছাই চলছে। সময় মতো দেয়া হবে পুলিশ পদক।

Go to News Site