Collector
নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তজার্তিক নার্সেস দিবস | Collector
নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তজার্তিক নার্সেস দিবস
Somoy TV

নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তজার্তিক নার্সেস দিবস

পালিত হচ্ছে আন্তজার্তিক নার্সেস দিবস। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে নানান আয়োজনে দিবসটি পালন করেন নার্সরা।এ দিবসটি প্রতি বছর ১২ মে বিশ্বব্যাপী পালিত হয়, যা আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। স্বাস্থ্যসেবায় নার্সদের অসামান্য অবদান ও সেবার স্বীকৃতিস্বরূপ এই দিনটি পালিত হয়। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস ১৯৬৫ সাল থেকে এই দিনটি উদযাপন করছে।এদিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর চলে আলোচনা সভা। আরও পড়ুন: টিকা নেয়া শিশুরাও হামে আক্রান্ত, কী বলছেন চিকিৎসকরা?নার্সরা স্বাস্থ্যের মেরুদন্ড উল্লেখ করে সভায় হাসপাতাল পরিচাল বলেন, নার্সদের বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯সবার আগে রোগী, বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান তিনি। একই সাথে, হাসপাতালটি ৪ হাজার বেডে উন্নিত করণের পরিকল্পনা চলছে এবং হাসপাতালে ডে কেয়ার চালু করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান পরিচালক।

Go to News Site