Collector
ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত | Collector
ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত
Somoy TV

ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত

ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকার আলম ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন: নুর আলম (৪৪) ও তার ছেলে মো. নিরব (২৩)। নুর আলম (৪৪) সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আরও পড়ুন: কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ জন নিহতপুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে ফেনীতে ফিরছিলেন নুর আলম। তিনি হাফেজিয়া এলাকায় পৌঁছালে পথে দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। গুরুতর আহত ছেলে নিরব ও ভাগিনা আফজাল মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নিরবের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থামিয়ে চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site