Somoy TV
সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে ‘মেজ জাহাঙ্গীর বাহিনীর’ প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে (৫৬) আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাবারুদ।মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।আটক জাহিদুল ইসলাম নড়াইলের নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের গহীন অরণ্যে নিজের বাহিনী গঠন করে দস্যুতা, সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং জেলেদের আহরিত মৎস্য সম্পদ লুণ্ঠন করে আসছিলেন।আরও পড়ুন: খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেফতারকোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতর সূত্র জানায়, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা নির্মূলে বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (১১ মে) মধ্যরাত ১টার দিকে বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিফের নেতৃত্বে একটি আভিযানিক দল সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিসসংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় বনদস্যু বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বনের আস্তানা থেকে দুটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন কোস্ট গার্ড সদস্যরা।আরও পড়ুন: সুন্দরবনে দয়াল বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধারজব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও আটক দস্যুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।কোস্ট গার্ড জানিয়েছে, বনদস্যু ও তাদের সহযোগীদের নির্মূল না করা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে এই বিশেষ অভিযান এবং টহল অব্যাহত থাকবে।
Go to News Site