Somoy TV
ভারতের শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র দিব্যেন্দু প্রামাণিক। সম্প্রতি আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে সর্বভারতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। কিন্তু ছেলের এক নম্বর কম পাওয়া নিয়ে মন্তব্য করেছেন ওই ছাত্রের মা, যা নিয়ে নানা ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে।দিব্যেন্দু প্রামাণিকের মা এবং স্কুল শিক্ষিকা বাণী প্রামাণিক শর্মা তার ছেলে পূর্ণ নম্বর থেকে মাত্র এক নম্বর কম পাওয়ায় গর্ব ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যে ঘটনার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। তিনি বলেন, আমার মন খারাপ... ও যদি আরও এক নম্বর পেত, তাহলে ভালো হতো। যদি ও আরেকটু মন দিয়ে পড়াশোনা করত, তাহলে হয়তো ওই এক নম্বর না পাওয়ার জন্য আমাদের এতটা দুঃখ হতো না। View this post on Instagram A post shared by Get The Fame (@gethefame.official) ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বাণী প্রামাণিক শর্মার সেই ‘মধুর-তিক্ত’ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এবং ভিডিওটির কমেন্ট সেকশন ভরিয়ে দেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এমন বাবা-মা যেন আমার জীবনে কখনো না আসে।’ আরও পড়ুন: দুর্ঘটনায় ট্রাফিক সিগন্যালের খুঁটির ওপর উঠে গেল মোটরসাইকেল, কী অবস্থা চালকের? (ভিডিও) আরেকজন ব্যবহারকারী বলেন, ‘এ কারণেই আমার ছেলে বৃদ্ধ বয়সে আমার সাথে কথা বলে না।’ একই সময়ে, আরও অনেক ব্যবহারকারীকে বাণী প্রামাণিক শর্মার বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করতে দেখা যায়। এদিকে ভিডিওতে দিব্যেন্দু নামের ওই শিক্ষার্থী বলেন, ওই এক নম্বর হারানোয় আমার খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে। আমি ভালোই করেছি। এছাড়াও দিব্যেন্দু উল্লেখ করেছে, সে একজন প্রকৌশলী হতে চায় এবং আইআইটি’র শীর্ষস্থানীয় প্রবেশিকা পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেবে। সূত্র: টাইমস নাও
Go to News Site