Collector
সাঁতরে ১১ ঘণ্টায় শ্রীলঙ্কা থেকে ভারত, ইতিহাস গড়লেন বেঙ্গালুরুর যুগল | Collector
সাঁতরে ১১ ঘণ্টায় শ্রীলঙ্কা থেকে ভারত, ইতিহাস গড়লেন বেঙ্গালুরুর যুগল
Somoy TV

সাঁতরে ১১ ঘণ্টায় শ্রীলঙ্কা থেকে ভারত, ইতিহাস গড়লেন বেঙ্গালুরুর যুগল

উত্তাল সমুদ্রে প্রায় ১১ ঘণ্টা সাঁতরে শ্রীলঙ্কা থেকে ভারতের উপকূলে পৌঁছেছেন বেঙ্গালুরুর এক যুগল। এর মধ্যদিয়ে প্রথম যুগল হিসেবে একসঙ্গে সাঁতার কেটে সমুদ্রে বিস্তৃত পথ পাড়ি দেয়ার রেকর্ড গড়েছেন তারা।এনডিটিভির প্রতিবেদন মতে, আইটি পেশাজীবী দানিশ আবদি ও ব্রুশালি প্রসাদ দম্পতি গত ৭ মে শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভোর সাড়ে ৪টার দিকে সাঁতার শুরু করেন। তারা ঐতিহাসিক রাম সেতু রুট ধরে সাঁতরে ওইদিন বিকেল ৩টা ১৫ মিনিটে তামিলনাড়ুর ধানুশকোডিতে পৌঁছান। কষ্টকর এই যাত্রায় তাদের সময় লাগে ১০ ঘন্টা ৪৫ মিনিট। এ সমুদ্র অভিযানের ভিডিওগুলোতে তীব্র ঢেউ, ঝড়ো বাতাস আর সমুদ্রের শক্তিশালী স্রোতের সঙ্গে লড়াই করতে দেখা যায় এই যুগলকে। অনেক সময় স্রোত তাদের মূল পথ থেকে দূরে সরিয়ে দিলেও তারা লক্ষ্যচ্যুত হননি। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সূর্য ওঠার আগেই অন্ধকার পানিতে ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দানিশ। বাকি ক্লিপগুলোতে ধরা পড়েছে, ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সমুদ্র সাঁতরে অবশেষে ভারতীয় উপকূলে পা রাখছেন এই যুগল। আরও পড়ুন: পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৯ পেল ছেলে, মা বললেন ‘আরও মন দিয়ে পড়া উচিত ছিল’ পুরো যাত্রাপথে তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক কোস্ট গার্ডের সদস্য, প্যারামেডিক ও সহায়তাকারী নৌকা ছিল। দানিশ ও ব্রুশালি দুজনেই সফটওয়্যার প্রকৌশলী। এখন থেকে চার বছর আগে সাঁতারের প্রশিক্ষণ নেয়া শুরু করেন তারা। শ্রীলঙ্কা থেকে ভারত পাড়ি দেয়ার বিষয়ে তারা জানান, দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ ও প্রস্তুতির চূড়ান্ত পরীক্ষা ছিল এই সাঁতার। তরুণ অ্যাথলেট ও রোমাঞ্চ-প্রিয়দের অনুপ্রাণিত করতেই তারা এই পুরো চ্যালেঞ্জটি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। তাদের এই কৃতিত্ব অনলাইনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং বহু সামাজিক মাধ্যম ব্যবহারকারী এই দম্পতির সহনশীলতা, শৃঙ্খলা ও দলবদ্ধ প্রচেষ্টার প্রশংসা করেছেন।

Go to News Site