Collector
অবসর ভেঙ্গে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ফিরলেন অভিজ্ঞ পেসার | Collector
অবসর ভেঙ্গে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ফিরলেন অভিজ্ঞ পেসার
Somoy TV

অবসর ভেঙ্গে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ফিরলেন অভিজ্ঞ পেসার

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। লরা উলভার্টের নেতৃত্বে ঘোষিত দলে সবচেয়ে বড় চমক অভিজ্ঞ পেসার শাবনিম ইসমাইলের প্রত্যাবর্তন। আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইসমাইল। তবে বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙ্গে আবারও ফিরছেন প্রোটিয়া এই পেসার। ১১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই গতিতারকা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১২৩ উইকেটের মালিক।এছাড়া অসুস্থতা ও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মারিজান ক্যাপ ও ড্যানে ভ্যান নিকার্ক। উইকেটরক্ষক-ব্যাটার কারাবো মেসোও কবজির চোট থেকে সেরে উঠেছেন। তরুণ অলরাউন্ডার কায়লা রেইনেকে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। সম্প্রতি টি-টোয়েন্টিতে ব্যাট হাতে গড় ৫৩ রেখে নজর কাড়েন তিনি।আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বাংলাদেশেরবিশ্বকাপের আগে ২৫ মে ইংল্যান্ডে যাবে দক্ষিণ আফ্রিকা। সেখানে প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও বাংলাদেশ।প্রধান কোচ মান্দলা মাশিমবিই বলেছেন, বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবেন। সাম্প্রতিক পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে বলেও জানিয়েছেন তিনি।দক্ষিণ আফ্রিকার স্কোয়াডলরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, নাদিন ডি ক্লার্ক, অ্যানেরি ডারকসেন, শাবনিম ইসমাইল, সিনালো জাফতা, মারিজান ক্যাপ, আয়াবোঙ্গা খাকা, সুনে লুউস, কারাবো মেসো, ননকুলেকো ম্লাবা, কায়লা রেইনেকে, তুমি সেখুখুনে, ক্লো ট্রায়ন ও ড্যানে ভ্যান নিকার্ক।

Go to News Site