Collector
যুক্তরাজ্য সরকার থেকে এক মন্ত্রীর পদত্যাগ, ‘চাপে’ প্রধানমন্ত্রীও | Collector
যুক্তরাজ্য সরকার থেকে এক মন্ত্রীর পদত্যাগ, ‘চাপে’ প্রধানমন্ত্রীও
Somoy TV

যুক্তরাজ্য সরকার থেকে এক মন্ত্রীর পদত্যাগ, ‘চাপে’ প্রধানমন্ত্রীও

যুক্তরাজ্যের স্থানীয় সরকার, ধর্ম ও কমিউনিটি-বিষয়ক মন্ত্রী মাইতা ফাহনবুল্লেহ পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।সরে যাওয়ার সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ‘জনগণ বিশ্বাস করে না যে আপনি এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, আমিও করি না।’ স্টারমারের নেতৃত্বাধীন সরকারের আমলে তিনিই প্রথম সরকারি মন্ত্রী, যিনি পদত্যাগ করলেন। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর এমন পদত্যাগ রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। খবর বিবিসি’র। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্টারমারকে লেখা চিঠিতে মাইতা ফাহনবুল্লেহ বলেন, ‘জনগণ আমাদের যে পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি, গতি ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতে পারিনি। একই সঙ্গে আমরা এমনভাবে সরকার পরিচালনাও করতে পারিনি, যাতে লেবার পার্টির মূল্যবোধ ও দৃঢ় অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়।’  আরও পড়ুন: যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন /বড় জয়ের পথে রিফর্ম ইউকে, লেবার পার্টির ভরাডুবির আশঙ্কা তিনি আরও বলেন, আমাদের দেশ এখন বিশাল সব চ্যালেঞ্জের মুখে। মানুষ ব্যাপক পরিবর্তন চায়। কিন্তু জনগণ বিশ্বাস করে না যে আপনি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, আমিও করি না। চিঠিতে তিনি স্টারমারকে ‘দেশ ও দলের স্বার্থে’ সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সময়সূচি নির্ধারণের আহ্বান জানান, যাতে নতুন নেতৃত্ব জনগণকে লেবার পার্টির প্রতিশ্রুত পরিবর্তন এনে দিতে পারে। সূত্র: বিবিসি

Go to News Site