Collector
কিশোর অপরাধ পুনর্বাসনে অধ্যাপক ইস্রাফীলের গবেষণায় ইউজিসির অনুমোদন | Collector
কিশোর অপরাধ পুনর্বাসনে অধ্যাপক ইস্রাফীলের গবেষণায় ইউজিসির অনুমোদন
Jagonews24

কিশোর অপরাধ পুনর্বাসনে অধ্যাপক ইস্রাফীলের গবেষণায় ইউজিসির অনুমোদন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অধ্যাপক ড. মো. ইস্রাফীলের দাখিল করা একটি গবেষণা প্রকল্প ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য অর্থায়নের অনুমোদন দিয়েছে। সম্প্রতি অধ্যাপক ইস্রাফীলকে পাঠানো এক চিঠিতে ইউজিসি নিশ্চিত করেছে, তার ‘পুনর্বাসনের উপায় হিসেবে অংশগ্রহণমূলক সাংস্কৃতিক হস্তক্ষেপ : বাংলাদেশের কিশোর সংশোধনাগারগুলোতে গল্প বলা, লোকনৃত্য, গান, আবৃত্তি, অভিনয় খেলাধুলার মাধ্যমে কিশোর অপরাধ প্রবণতার ওপর প্রভাব অনুসন্ধান’ গবেষণা প্রকল্পটি ২০২৫-২০২৬ অর্থবছরে অর্থায়নের জন্য মনোনীত করা হয়েছে। চিঠিতে ইউজিসি তার এই গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছে। গত ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীলকে আগামী চার বছরের জন্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। পরদিন, ৭ মে তিনি আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।   এলআইএ

Go to News Site