Somoy TV
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে প্রাণঘাতী বিষধর একটি কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) দুপুরে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব। সজল জানান, উপজেলার জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাড়ির রান্নাঘরে দুপুরের দিকে পরিষ্কারের কাজ করছিলেন নারী সদস্যরা। এ সময় রান্না ঘরের এক কোনা থেকে অদ্ভুত স্বরে শব্দ হচ্ছিল। তখন নারীরা বিষয়টি খুঁজতে গিয়ে দেখতে পান ইঁদুরের গর্তের মুখে ফণা তুলে একটি সাপ ফোঁস ফোঁস শব্দ করছে। তিনি আরও জানান, নারীরা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে সাপটিকে মারতে বাড়ির লোকজন কোঁচা নিয়ে এগিয়ে আসেন। তবে সাপের ভীতিকর আচরণ দেখে কেউ আর মারতে সাহস পাননি। আরও পড়ুন: বাগেরহাটে বসতবাড়ি থেকে হেলে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত সেবা ফাউন্ডেশনের পরিচালক বলেন, ‘আল আমিন নামের এক সংবাদকর্মী বিষয়টি আমদের জানান। খবর পেয়ে আমি এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। অনেক কলাকৌশল অবলম্বন করে সাপটিকে ইঁদুরের গর্ত থেকে উদ্ধার করি। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করি।’ এই কোবরা সাপ অত্যন্ত প্রাণঘাতী বিষধর বলে উল্লেখ করেন স্বপন দেব সজল।
Go to News Site