Collector
যশোরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক | Collector
যশোরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক
Somoy TV

যশোরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

যশোরে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার বিরামপুর নোয়াখালীপাড়া থেকে তাকে আটক করা হয়।আটক রবিউল ইসলাম বিরামপুরের মৃত তাইজুল ইসলামের ছেলে।আরও পড়ুন: সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ‘মেজ জাহাঙ্গীর বাহিনী প্রধান’ আটকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রবিউল ইসলাম নিজ এলাকায় গাঁজা বিক্রি করে। এরপর দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site