Somoy TV
প্রতি বছর ঈদুল আজহায় বাহারি নামের অনেক ষাঁড় নজর কাড়ে ক্রেতাদের। উৎসুক মানুষের আলোচনায় থাকে এসব পশু। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে ঝালকাঠিতে খামারে একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। দুই বছর বয়সের ওই ষাঁড়টির ওজন ২৫ মণ। এটি একটু বেশিই বেপরোয়া। লোকজন দেখলেই কিংবা এমনিতে সে মেজাজ হারিয়ে ফেলে। তখন তাকে শান্ত করার একমাত্র পন্থা গল্প শোনানো।মঙ্গলবার (১২ মে) ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি গ্রামের নারী উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলাকে মাথায় হাত বুলাতে বুলাতে গল্প শুনিয়ে ‘ডোনাল্ড ট্রাম্পকে’ শান্ত করতে দেখা যায়।উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলা জানান, ২০২৩ সালে নিজের বাড়িতে শখের বসে একটি গরু পালন করেছিলেন। সেখান থেকে বড় আকারের খামার গড়ার স্বপ্ন দেখেন তিনি। আজ তার খামারে রয়েছে দেশি ও বিদেশি জাতের ৬৪টি গরু। এরমধ্যে সবচেয়ে বড় গরুটির ওজন ২৫ মণ। আদর করে এর নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।আরও পড়ুন: এবার কোরবানির হাট কাঁপাবে বিশাল দেহের নবাব-কালো মানিক, দাম কত?তিনি আরও জানান, এই সফলতার পেছনে সবচেয়ে বড় সাহস যুগিয়েছেন তার প্রবাসী স্বামী মো. সুমন খান। শুরু থেকেই সাহস এবং অর্থ জোগান দিচ্ছেন তিনি। আরও অনুপ্রেরণা জোগাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা গোলাম ফারুক তালুকদার। বর্তমানে তার খামারে রয়েছে শাহিওয়াল, ফাইটার, ওয়েস্টার্ন ফ্রিজিয়ানসহ বিদেশি ও দেশি জাতের বিভিন্ন জাতের ৬৪টি গরু। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশি পদ্ধতিতে গরুগুলো লালন-পালন করা হচ্ছে।ফারিয়া আক্তার ইলা জানান, ইতোমধ্যে ৩০টি গরু বিক্রি করেছেন তিনি। খড়কুটো, ঘাস ও দানাদার খাবার খাইয়ে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হচ্ছে এসব গরুগুলোকে। আসন্ন কোরবানির ঈদে এই খামার থেকে এক কোটি টাকার পশু বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। এরমধ্যে বড় গরুটির দাম হাঁকানো হয়েছে ৯ লাখ টাকা।আরও পড়ুন: কোরবানির হাটে রাঙামাটির পাহাড়ি গরুর কদর দেশজুড়েএ বিষয়ে রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফারিয়া আক্তার ইলা একজন পরিশ্রমী নারী উদ্যোক্তা। দেশি পদ্ধতিতে গরু লালন-পালন করে তিনি সফল হয়েছেন। তাকে দেখে অনেক নারী এই কাজে উদ্যোগী হচ্ছেন। প্রাণিসম্পদ বিভাগ থেকে তাকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে।
Go to News Site