Collector
পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশ | Collector
পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশ
Somoy TV

পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে দুর্দান্ত জয়ের পর দুই ধাপ এগিয়ে শান মাসুদের দলকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট শিকার করেন নাহিদ। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে দুই ম্যাচে একটি ড্র ও একটি হার নিয়ে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট অর্জন করেছিল শান্তর দল। ফলে অবস্থান ছিল অষ্টম। তবে পাকিস্তানকে হারানোর পর তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৪৪.৪৪। এতে নয় দলের টেবিলে ছয়ে উঠে এসেছে লাল-সবুজরা। অন্যদিকে এই হারের ফলে পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। তিন ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ এখন ৩৩.৩৩। আরও পড়ুন: নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা আছে তিনে, শ্রীলঙ্কা চারে এবং ভারত অবস্থান করছে পাঁচ নম্বরে। পাকিস্তান সিরিজের পর চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও চারটি সিরিজ খেলবে বাংলাদেশ। আগস্টে দুই ম্যাচের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে শান্তর দল। এরপর অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে টাইগাররা। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলবে দুই ম্যাচের সিরিজ। আরও পড়ুন: দ্বিতীয় টেস্টেও একই স্কোয়াড নিয়ে খেলবে বাংলাদেশ সব মিলিয়ে পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টসহ চলমান চক্রে বাংলাদেশের সামনে রয়েছে আরও ৯টি ম্যাচ। চক্র শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল আগামী বছরের জুনে লন্ডনের লর্ডসে ফাইনাল খেলবে।

Go to News Site