Somoy TV
দোয়াও একটি মৌলিক ইবাদত। ইসলামের দোয়ার গুরুত্ব অনেক বেশি। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্যও মহান আল্লাহর কাছে দোয়া করার বিকল্প নেই। পবিত্র কোরআনে বর্ণিত একটি দোয়া এ বিষয়ে খুবই কার্যকর।রসুলুল্লাহ সা. যখন ওহি মুখস্থ করতেন, অনেক ক্ষেত্রে তার কষ্ট হয়ে যেত। তখন নিচের আয়াতটি নাজিল হয়। رَّبِّ زِدْنِي عِلْمًا (উচ্চারণ: রাব্বি জিদনি ইলমা) অর্থ: হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বহা ১১৪) এটি সুরা ত্ব-হা (আয়াত: ১১৪)-এর একটি অংশ। এই দোয়াটি রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, যাতে তিনি কোরআনের ওহি পাওয়ার সময় ধৈর্য ধরেন এবং জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করেন। এটি মুমিনদের জন্যও একটি শিক্ষা, যাতে তারা জ্ঞানার্জনের জন্য আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করে। (তাফসির ইবনে কাসির, ইবনে কাসির, পৃষ্ঠা: ৫/৩২০, দারুল মা’রিফা, ২০০৮) আরও পড়ুন: হাদিসে বর্ণিত ছোট ১০ দরুদ শরিফ “রাব্বি জিদনি ইলমা” দোয়াটি জ্ঞানার্জনের জন্য একটি কোরআনি প্রার্থনা, যার ফজিলত অপরিসীম। হাদিসে জ্ঞানের গুরুত্ব ও এই দোয়ার প্রভাব সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।” (সহিহ মুসলিম, হাদিস: ২৬৯৯)
Go to News Site