Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। র্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি পেশাগতভাবে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। ধর্মীয় উদ্দেশ্যে তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য আসেন এবং পথে মানুষের সহায়তায় যাত্রা অব্যাহত রাখছিলেন। র্যাব জানায়, সোমবার (১১ মে) রাতে সিলেটের শাহপরান এলাকায় এক ব্যক্তি প্রথমে ওই নারীর সঙ্গে পরিচিত হন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। Read More
Go to News Site