Somoy TV
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তোলে।’মঙ্গলবার (১২ মে) সকালে বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন জ্বালানিমন্ত্রী। এরপর তিনি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) বোর্ডরুমে এক সভা করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন বিএনপি জনগণের সরকার। সরকার দেশীয় সম্পদ আহরণ করে জনগণের উন্নয়নে কাজে লাগাতে চায়।’ মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের সবচেয়ে আগে প্রয়োজন জ্বালানি। নিজের দেশে জ্বালানি সম্পদ থাকতে আমরা কেন বিদেশ থেকে নিয়ে আসবো।’এ সময় জ্বালানিমন্ত্রী বলেন, ‘মধ্যপাড়া পাথর বিক্রির জন্য সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। এ নিয়ে তিনি মধ্যপাড়া প্রকল্পের কর্মকর্তাদের একটি প্রস্তাবনা তৈরির কথা বলেন।আরও পড়ুন: সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে: জ্বালানিমন্ত্রীদিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) বোর্ডরুমে এ সভা হয়।সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি।সভায় উপস্থিত ছিলেন: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন এমপি, হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি এবং স্থানীয় সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।এ ছাড়াও বিদ্যুৎ সচিব ও বড়পুকুরিয়া কয়লাখনি পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ফারজানা মমতাজ, জ্বালানি বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম, বিসিএমসিএল’র ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিসিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম কয়লাখনির সার্বিক অবস্থা তুলে ধরেন।আরও পড়ুন: সংকট মোকাবিলায় দেশীয় সম্পদ আহরণ বাড়ানোর তাগিদ জ্বালানিমন্ত্রীরসভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ, দিনাজপুর জেলা প্রশাসন এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।মতবিনিময় সভায় বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি, মধ্যপাড়া পাথর খনির কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী অংশীজনদের বিভিন্ন দাবি-দাওয়া শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
Go to News Site