Somoy TV
একজন জ্যোতিষীকে প্রশাসনিক পদে বসালেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ওই জ্যোতিষীর নাম রাধন পন্ডিত ভেটরিভেল।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই জ্যোতিষীকে ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ পদে নিযুক্ত করেছেন বিজয়। রাধন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিষয়টি দেখবেন। প্রথমে ঠিক হয়েছিল গেল রোববার (১০ মে) বিকেল পৌনে ৪টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। কিন্তু ওই জ্যোতিষীর পরামর্শে শপথগ্রহণের সময় বদলে দেয়া হয়। রোববার সকাল ১০টায় শপথ নেন বিজয়। বিজয়ের দল টিভিকে সূত্রের খবর, রাধন জানিয়েছিলেন যে, সকাল ১০টায় ‘পবিত্র মুহূর্তে’ শপথ নিলে ভাগ্য সুপ্রসন্ন হবে বিজয়ের। জ্যোতিষীর পরামর্শ অক্ষরে অক্ষরে মেনেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ভোটের আগে একটি পর্যবেক্ষক সংস্থা ছাড়া আর কেউই বিজয়কে এগিয়ে রাখেনি। তবে অনেককে বিস্মিত করে ওই জ্যোতিষী ভোটের আগেই জানিয়ে দিয়েছিলেন, বিজয়ের দলই জয়ী হতে চলেছে। টিভিকে-র জয় নিশ্চিত হওয়ার পর যে কয়েকজন সবচেয়ে আগে বিজয়কে শুভেচ্ছা জানান, রাধন তাদের মধ্যে অন্যতম। আরও পড়ুন: থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাতের আশায় ৬৫০ কিমি হাঁটলেন কেরালার দম্পতি জ্যোতিষ হিসেবে রাধনের বিশেষ খ্যাতি রয়েছে তামিলনাড়ুতে। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে তার করা ভবিষ্যদ্বাণী অনেক সময়েই মিলে গেছে। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী তথা এডিএমকে নেত্রী জয়ললিতাও রাধনের গণনার ওপর ভরসা রাখতেন। সেই রাধনই এবার তামিলনাড়ু সরকারের অন্যতম কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন। অনেকেই মনে করছেন, এবার প্রতিটি প্রশাসনিক পদক্ষেপের আগে রাধনের পরামর্শ নিতে পারবেন বিজয়। কেউ কেউ আবার বলছেন, ‘বিজয়ের ভাগ্য বদল কতটা হবে জানা নেই, কিন্তু রাধনের ভাগ্য বদলে গেল।
Go to News Site