Somoy TV
যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে ৫৫ জন খেলোয়াড়ের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এই তালিকা থেকেই আগামী সপ্তাহে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন এই ইতালিয়ান।ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে আলোচিত মুখ নেইমার জুনিয়র। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক ব্যক্তিগত চতুর্থ বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন কি–না, তা গত কিছুদিন থেকেই আলোচনায়। স্বদেশের ক্লাব সান্তোসে দারুণ ফর্মে থাকা ৩৪ বছর বয়সী তারকাকে শেষ পর্যন্ত উপেক্ষা করতে পারলেন না আনচেলত্তি। যদিও প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া মানেই চূড়ান্ত দলে থাকার নিশ্চয়তা দিচ্ছে না।নেইমারের পাশাপাশি ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে চমক হয়ে এসেছে থিয়াগো সিলভার নাম। বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণে সিলভা গত মৌসুমের শেষে ইউরোপে ফিরে যোগ দিয়েছেন পর্তুগিজ ক্লাব পোর্তোয়। আনচেলত্তি জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দলে ডাক পেলেন এই ৪১ বছর বয়সী। দলে একাধিক চোট সমস্যার কারণেই বিশ্বকাপে ফেরার সুযোগ তৈরি হয়েছে এই দুই তারকার।তবে প্রাথমিক দলে থাকা মানেই চূড়ান্ত স্কোয়াডে জায়গা নিশ্চিত নয়। আরও পড়ুন: কেন বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পেলেন না দিবালারক্ষণভাগে থিয়াগো সিলভার প্রতিদ্বন্দ্বিতা বেশ কঠিন। মার্কুইনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রেমার এবং লিও পেরেইরাদের আনচেলত্তি বর্তমানে এগিয়ে রাখছেন। ক্লাব পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স ও কোচের অধীনে অভিজ্ঞতাও তাদের পক্ষে কাজ করছে।এছাড়া ৪১ বছর বয়সী থিয়াগো সিলভা ফুল-ব্যাক হিসেবেও খেলতে পারবেন না, অথচ আনচেলত্তি এমন বহুমুখী খেলোয়াড়কে বেশি গুরুত্ব দেন।অন্যদিকে নেইমারের সামনেও বড় চ্যালেঞ্জ রয়েছে। এন্দরিক, ইগর থিয়াগো এবং রায়ান ক্লাব ও জাতীয় দলে ভালো পারফরম্যান্সের কারণে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।তবুও নেইমারের বিশাল অভিজ্ঞতা হতে পারে বড় ফ্যাক্টর। সৃজনশীল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি আবারও সতীর্থদের খেলায় প্রভাব ফেলতে শুরু করেছেন, যা জাতীয় দলে তার প্রত্যাবর্তনের পথ খুলে দিতে পারে। আরও পড়ুন: ক্যাসেমিরোর চোখে বেলই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারগত এক দশকে ব্রাজিল দলের সবচেয়ে বড় দুই নেতা ছিলেন নেইমার ও থিয়াগো সিলভা। অধিনায়কের আর্মব্যান্ড পরা থেকে শুরু করে ড্রেসিংরুমে নেতৃত্ব, সব জায়গাতেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তবে এখন আর তারা দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত নন।ব্রাজিলের হয়ে নেইমারের শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচটিতে এসিএল চোটের পাশাপাশি মেনিস্কাস ছিড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন তিনি। আর থিয়াগো সিলভার শেষ আন্তর্জাতিক উপস্থিতি ছিল ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয়ার ম্যাচটি।
Go to News Site