Collector
ইতালিয়ান লিগে যৌন-কেলেঙ্কারি বিতর্ক, তদন্তে ফেঁসে যেতে পারেন বড় তারকারা | Collector
ইতালিয়ান লিগে যৌন-কেলেঙ্কারি বিতর্ক, তদন্তে ফেঁসে যেতে পারেন বড় তারকারা
Somoy TV

ইতালিয়ান লিগে যৌন-কেলেঙ্কারি বিতর্ক, তদন্তে ফেঁসে যেতে পারেন বড় তারকারা

ইতালিয়ান ফুটবলে আবারও বড় ধরনের বিতর্ক ছড়িয়ে পড়েছে। এবার অভিযোগের কেন্দ্রে রয়েছেন আলোচিত ব্যবসায়ী ও সাবেক পাপারাজ্জি ফ্যাবরিজিও কোরোনা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি গোপন পার্টি ও ব্যক্তিগত ফুটেজ ফাঁস করেছেন, যেখানে একাধিক বর্তমান ও সাবেক এসি মিলান তারকা জড়িত ছিলেন বলে দাবি করা হচ্ছে।ইতালিয়ান গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া ভিডিও ও ছবিতে বিলাসবহুল পার্টি, মডেলদের উপস্থিতি এবং ‘লাফিং গ্যাস’ নামে পরিচিত নাইট্রাস অক্সাইড ব্যবহারের দৃশ্য রয়েছে। এসব ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবেদনে যেসব ফুটবলারের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন থিও হার্নান্দেজ, সামু ক্যাসতিলেজো, রাফায়েল লিয়াও, হাকান কালহানোগলু, জিয়ানলুইজি দোনারুম্মা এবং সাবেক মিলান তারকা জলাতান ইব্রাহিমোভিচ। তবে সংশ্লিষ্ট কাউকেই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অপরাধে অভিযুক্ত করা হয়নি। ইতালিয়ান মিডিয়ার দাবি অনুযায়ী, থিও হার্নান্দেজ নাকি কিছু ব্যক্তিগত আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন এবং অতিথি ও মডেলদের যাতায়াতের ব্যবস্থাও করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। কিছু ভাইরাল ক্লিপে খেলোয়াড়দের ইউরোপিয়ান ক্লাব ফুটবলের থিম সং গাইতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। আরও পড়ুন: শিরোপা উৎসবে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, বার্সা কোচের মিশ্র প্রতিক্রিয়া এদিকে এই ঘটনা সামনে আসার সময়ই ইতালির তদন্তকারী সংস্থাগুলো পৃথক একটি বড় তদন্ত চালিয়ে যাচ্ছে, যা বিলাসবহুল কনসিয়ার্জ সার্ভিস প্রতিষ্ঠান এমএ.ডিই.মিলানোকে ঘিরে। অভিযোগ, প্রতিষ্ঠানটি আড়ালে উচ্চমানের এসকর্ট নেটওয়ার্ক পরিচালনা করত। এই মামলায় ইতিমধ্যে প্রতিষ্ঠানটির মালিক এমানুয়েলে বুটিনি ও ডেবোরা রোনচি গ্রেফতার হয়েছেন, যাদের বিরুদ্ধে অপরাধমূলক চক্র পরিচালনা ও যৌন শোষণের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের ধারণা, এই নেটওয়ার্কের সঙ্গে সিরি আ’র একাধিক ক্লাবের খেলোয়াড়দের যোগাযোগ থাকতে পারে। যার মধ্যে এসি মিলান, জুভেন্টাস ও ইন্টার মিলানের নামও উঠে এসেছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, শুধু  ব্যক্তিগত পার্টিতে অংশ নেয়া কোনো অপরাধ নয়। তদন্ত মূলত ঘুরছে সম্ভাব্য অবৈধ কার্যক্রম, অর্থ লেনদেন এবং সংগঠিত শোষণের অভিযোগের ওপর। ইতালিয়ান মিডিয়ায় ফাঁস হওয়া কিছু কথোপকথনেও বিতর্ক আরও বেড়েছে। যেখানে কথিতভাবে ‘গর্ভধারণ সংক্রান্ত উদ্বেগ’ এবং খেলোয়াড়দের জন্য ‘পেইড গার্লফ্রেন্ড’ ব্যবস্থার আলোচনা রয়েছে বলে দাবি করা হয়েছে। আরও পড়ুন: রিয়ালের তিন খেলোয়াড়কে সরানোর দাবি সাবেক তারকার এই পরিস্থিতিতে একাধিক ফুটবলার দ্রুত নিজেদের দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। দুসান ভ্লাহোভিচের আইনজীবীরা তার নাম জড়ানোর বিষয়টি ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ বলে মন্তব্য করেছেন। আর রিকার্দো ক্যালাফিওরি প্রকাশ্যে জানিয়েছেন তিনি এই ঘটনায় কোনোভাবেই জড়িত নন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ফ্যাব্রিজিও কোরোনো ইতালিতে দীর্ঘদিন ধরেই বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এবারও তার ভূমিকা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত এখনো চলমান, আর এরই মধ্যে সিরি আ’র একাধিক বড় নামকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক ইতালিয়ান ফুটবলে ব্যাপক চাপ ও ভাবমূর্তির সংকট তৈরি করেছে।

Go to News Site