Collector
হামের প্রাদুর্ভাব: ১০টি ভেন্টিলেটর দিলো রেডিয়েন্ট | Collector
হামের প্রাদুর্ভাব: ১০টি ভেন্টিলেটর দিলো রেডিয়েন্ট
Somoy TV

হামের প্রাদুর্ভাব: ১০টি ভেন্টিলেটর দিলো রেডিয়েন্ট

দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুরোধে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নতমানের ১০টি নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে রেডিয়েন্টের বোর্ড মেম্বার মুসাওয়াত শাম্স জাহেদী ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন। অত্যাধুনিক এসব নিওনেটাল ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমান স্বাস্থ্য সংকটের সময়ে নবজাতকদের জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার সক্ষমতা আরও জোরদার হবে। দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জনস্বাস্থ্য উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং জরুরি পরিস্থিতিতে সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে রেডিয়েন্টের সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। গত ৩১ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ২ সেট নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর দেয়া হয় রেডিয়েন্টের পক্ষ থেকে। আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরমধ্যে উপসর্গ নিয়ে ৬ এবং হামে ৩ শিশু মারা গেছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১১০৫ জন এবং হাম শনাক্ত হয়েছে ৮৭ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ হাজার ৮৭৭ শিশু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫৬ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৬৮ জন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪২৪ জনের।

Go to News Site