Collector
বিয়ে করছেন সাদিক কায়েম, দাওয়াত দিলেন স্পিকারকে | Collector
বিয়ে করছেন সাদিক কায়েম, দাওয়াত দিলেন স্পিকারকে
Somoy TV

বিয়ে করছেন সাদিক কায়েম, দাওয়াত দিলেন স্পিকারকে

বিয়ে করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। এরইমধ্যে বিশিষ্ট ব্যক্তিদের বিয়ের অমন্ত্রণও জানাতে শুরু করেছেন তিনি।মঙ্গলবার (১২ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাদিক কায়েম। স্পিকারের হাতে বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন তিনি। রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সাদিক কায়েম জানান, স্পিকার জীবনের নতুন অধ্যায়ের জন্য তাকে শুভকামনা ও দোয়া জানিয়েছেন। পাশাপাশি ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। আগামীর বাংলাদেশের রোল মডেলে উন্নীত হোক ডাকসু এমন প্রত্যাশাও ব্যক্ত করেন স্পিকার। আরও পড়ুন: বিয়ে করলেন সিমরিন লুবাবা এর আগে ডাকসুর ভিপি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকেও বিয়ের আমন্ত্রণপত্র দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সাদিক কায়েম। এদিন তার আকদের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে হওয়ার কথা রয়েছে। সেখানে ডাকসু নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা জানা গেছে। একই দিনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Go to News Site