Somoy TV
কুমিল্লার চান্দিনা উপজেলায় খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আলমগীর মিয়াজী (৪০) নামে জামায়াতে ইসলামীর এক নেতা মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আলমগীর মিয়াজী ওই গ্রামের আলী মিয়াজীর ছেলে। তিনি জামায়াতে ইসলামী মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ খামারে কাজ করতে যান আলমগীর মিয়াজী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে গেল মাদ্রাসাছাত্রের প্রাণ নিহতের বাবা আলী মিয়াজী জানান, খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তার ছেলের মৃত্যু হয়েছে। বাদ আসর স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।আলমগীর মিয়াজীর মৃত্যুতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিষয়টি প্রথম আপনার মাধ্যমে জানতে পারলাম। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
Go to News Site