Collector
পদ্মা নদী রক্ষা বাঁধের পাশ থেকে মাটি কাটার দায়ে জরিমানা | Collector
পদ্মা নদী রক্ষা বাঁধের পাশ থেকে মাটি কাটার দায়ে জরিমানা
Somoy TV

পদ্মা নদী রক্ষা বাঁধের পাশ থেকে মাটি কাটার দায়ে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী রক্ষা বাঁধের পাশ ঘেঁষে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়ার দায়ে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৭ নম্বর বাঁধ সংলগ্ন শিবিরের হাট থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ একজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।আটককৃত ব্যক্তি সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সোহবুল হকের ছেলে মো. সুমন আলী (৪০)। জরিমানা আদায় করে তাকেসহ মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।জানা যায়, পদ্মা নদী রক্ষা বাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি পরিবহনরত অবস্থায় শিবিরের হাট এলাকা থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সুমন আলীকে আটক করা হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ১৫ হাজার টাকা আদায় করা হয়।আরও পড়ুন:  চাঁপাইনবাবগঞ্জে রাতে পাচারের সময় জব্দ তেল বিক্রি শুরুএছাড়াও তাকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পদ্মা নদী রক্ষা বাঁধ ও ফসলী জমি রক্ষায় আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

Go to News Site