Collector
১৩ মে: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা | Collector
১৩ মে: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা
Somoy TV

১৩ মে: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।আজ বুধবার, ১৩ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি১৬০৭ - ভার্জিনিয়ার জেমস টাউনে আমেরিকান ভূখণ্ডে ইংরেজদের প্রথম স্থায়ী বসতি স্থাপন।১৬৩৮ - সম্রাট শাহজাহানের তত্ত্বাবধানে দিল্লির লাল কেল্লার নির্মাণকাজ শুরু হয়।১৮০৪ - আমেরিকা আক্রমণ থেকে দিরানা শহর পুনরুদ্ধার করার জন্য ত্রিপলি থেকে ইউসুফ কেরামানলি সৈন্য পাঠান।১৮৩০ - স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে ইকুয়েডরের প্রতিষ্ঠা লাভ।১৮৬১ - পাকিস্তানে (ব্রিটিশ-ভারতের অংশ ছিল) প্রথম রেলপথের উদ্বোধন।১৯৬৮ - প্যারিসে ভিয়েতনাম শান্তি আলোচনা শুরু।১৮০৯ - অস্ট্রিয়ার সেনাদলকে পরাভূত করে নেপোলিয়ানের ভিয়েনা দখল।১৮৪৬ - যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।১৯৬২ - ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।১৯৬৭ - ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ড. জাকির হোসেন।১৯৬৯ - মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় শতাধিক নিহত।১৯৯১ - নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।১৯৯৫ - প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশোদ্ভূত এলিসন অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয় করেন।২০০০ - ভারতের লারা দত্তের বিশ্বসুন্দরী শিরোপা লাভ আরও পড়ুন: কিডনি সমস্যায় ব্যথা কোথায় হয়, জানেন? জন্ম১২২১ - আলেক্সান্দ্‌র নেভ্‌স্কি, কিয়েভের যুবরাজ। ১২৬৫ - ইতালির কবি দান্তে আলিঘিয়েরি।১৪৮৩ - জার্মান ধর্মীয় নেতা বা সংস্কারক মার্টিন লুথার।১৭০৭ - ক্যারোলাস লিনিয়াস, একজন চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী।১৮৫৭ - রোনাল্ড রস, একজন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ চিকিৎসক ছিলেন।১৯০৫ - ফকরুদ্দিন আলি আহমেদ, ভারতের পঞ্চম রাষ্ট্রপতি।১৯০৭ - ড্যাফনি দ্যু মারিয়েই, ইংরেজ লেখিকা এবং নাট্যকার। ১৯১৮ - বালাসরস্বতী, ভারতীয় বিখ্যাত নৃত্যশিল্পী। ১৯৩৮ - জিউলিয়ানো আমাতো, ইতালীয় রাজনীতিবিদ।১৯৩৯ - হার্ভি কাইটেল, আমেরিকান অভিনেতা।১৯৫১ - ছড়াকার আবু সালেহ।১৯৬৬ - নিয়াজ মোরশেদ, দাবায় উপমহাদেশের গ্র্যান্ডমাস্টার একজন বাংলাদেশি দাবাড়ু।১৯৬৭ - ম্যালানি থর্নটন, মার্কিন পপ গায়িকা যিনি জার্মানিতে খ্যাতি অর্জন করেন এবং ইউরো ড্যান্স গ্রুপ লা বাউচির একজন সদস্য। ১৯৭৭ - সামান্থা মর্টন, ইংরেজ অভিনেত্রী, চিত্রনাট্যকার ও পরিচালক।১৯৭৮ - নুয়ান জয়সা, কলম্বোয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটার।১৯৮১ - সানি লিওন, ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা।১৯৮৬ - লিনা ডানাম, মার্কিন অভিনেত্রী, লেখিকা, প্রযোজক ও পরিচালক।১৯৮৬ - রবার্ট প্যাটিনসন, ইংরেজ অভিনেতা।১৯৮৭ - আন্তোনিও আদান, স্প্যানিশ ফুটবলার।১৯৯৩ - রোমেলু লুকাকু, বেলজিয়ামের ফুটবলার। আরও পড়ুন: হঠাৎ রাতে বুক জ্বালাপোড়া-গ্যাস-অ্যাসিডিটি, কী করবেন? মৃত্যু১৮৩৬ - ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্স।১৮৮৭ - বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ১৯৩৮ - শার্ল এদুয়ার গিয়্যোম, ফরাসি-সুইজারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী। ১৯৪৭ - সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি। ১৯৬১ - গ্যারি কুপার, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। ১৯৬৩ - সুকুমার সেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।১৯৭৪ - বাংলাদেশে বিমা শিল্পের অন্যতম পথিকৃৎ খুদা বকশ।১৯৯৭ - সাংবাদিক, কথাসাহিত্যিক বিপ্লব দাশ।১৯৯৯ - আবদুল আজিজ ইবনে বায, সৌদি আরবের বিখ্যাত ইসলামি পণ্ডিত এবং সালাফি মতাদর্শের নেতৃস্থানীয় ব্যক্তি। ২০০১ - আর.কে.নারায়ণ প্রখ্যাত ভারতীয় লেখক।২০০৫ - উৎপলা সেন, প্রখ্যাত বাঙালি গায়িকা।২০১১ - বাদল সরকার,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যব্যক্তিত্ব।২০১৯ - ডরিস ডে, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও সংগীতশিল্পী।

Go to News Site