Somoy TV
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।বুধবার (১৩ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। নাগরিক মানববন্ধন শিশুদের স্বাস্থ্যঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং দেশে ক্রমবর্ধমান খুন, ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক নিরাপত্তা ও সুশাসনের দাবিতে শিশুর জীবন এবং নিরাপত্তা রক্ষায় নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এই মানববন্ধন হবে। এতে উপস্থিত থাকবেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ।
Go to News Site