Collector
সীমান্তে বিজিবি ওপর চোরাকারবারির হামলা, ফাঁকা গুলিবষণ | Collector
সীমান্তে বিজিবি ওপর চোরাকারবারির হামলা, ফাঁকা গুলিবষণ
Somoy TV

সীমান্তে বিজিবি ওপর চোরাকারবারির হামলা, ফাঁকা গুলিবষণ

সুনামগঞ্জের দোয়ারাবাজারের সীমান্তে দেশীয় অস্ত্র নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলা চালিয়েছে চোরাকারবারিরা। এ সময় শর্টগানের ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিজিবি। পরে ভারত সীমান্ত থেকে নিয়ে আসা ৫টি গরু উদ্ধার করা হয়।মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে উপজেলার বাঁশতলা ইসলামটপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে বিজিবি সদস্যদের ওপর গরু চোরাকারবারিরা হামলা চালায়। তবে এতে কোনো বিজিবি সদস্য আহত হয়নি। এ সময় একটি সাউন্ড গ্রেনেড ও এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে চোরাকারবারিদের ছত্রভঙ্গ করে অবৈধভোবে ভারত থেকে নিয়ে আসা ৫টি গরু আটক করে বিজিবি।আরও পড়ুন: প্রায় ৪ কোটি টাকার হেরোইন ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালালো চোরাকারবারিরাতিনি আরও জানান, আজ থেকে বিজিবি ঈদের চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে।

Go to News Site