Jagonews24
অস্বাস্থ্যকর পরিবেশে ও বৈধ অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদনের দায়ে সাতক্ষীরার দুটি আইসক্রিম কারখানাকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকায় র্যাব-৬ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উত্তর সখীপুর এলাকার শিলা আইসক্রিম ফ্যাক্টরি ও মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই কারখানা দুটি পরিচালিত হচ্ছিল বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শিলা আইসক্রিমের মালিক সুজিত বিশ্বাস এবং মদিনা আইসক্রিম ফ্যাক্টরির পরিচালক আব্দুল খালেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদ জানান, শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কারখানা দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আহসানুর রহমান রাজীব/এমএন/এমএস
Go to News Site