Collector
অনলাইনে টাকা নিয়ে উধাও প্রতারক চক্র, টিকিট নিয়ে যে বার্তা দিলো রেলওয়ে | Collector
অনলাইনে টাকা নিয়ে উধাও প্রতারক চক্র, টিকিট নিয়ে যে বার্তা দিলো রেলওয়ে
Somoy TV

অনলাইনে টাকা নিয়ে উধাও প্রতারক চক্র, টিকিট নিয়ে যে বার্তা দিলো রেলওয়ে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের যাত্রী হয়রানি ও টিকিট সংগ্রহ সংক্রান্ত প্রতারণা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ রেলওয়ে।বুধবার (১৩ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের কেবল নির্ধারিত ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়। বুধবার থেকেই ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহ করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে যাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলছে। প্রকৃতপক্ষে তাদের টিকিট সংগ্রহের কোনো সক্ষমতা নেই। অনেক ক্ষেত্রে তারা বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এমনকি ব্যবহৃত সিমকার্ডও বন্ধ করে ফেলে।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিবন্ধিত একটি আইডি ব্যবহার করে এক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে এবং টিকিট কেনার সময় সহযাত্রীদের নাম সিস্টেমে যুক্ত করা বাধ্যতামূলক। যে ব্যক্তির আইডি ব্যবহার করে টিকিট কেনা হবে, ভ্রমণের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই সেই মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আইডিধারী ব্যক্তি ও টিকিটে উল্লিখিত সহযাত্রী ছাড়া অন্য কেউ ভ্রমণ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।আরও পড়ুন: ঈদযাত্রা: কোনদিন মিলবে কোন তারিখের ট্রেনের টিকিটরেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো প্রতারক চক্র টিকিট সংগ্রহ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বা অন্য কারও আইডি ব্যবহার করে টিকিট বিক্রির চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। এ ক্ষেত্রে রেলওয়ে নিরাপত্তা বাহিনী বা রেলওয়ে পুলিশের সহায়তা নেওয়া যাবে। পাশাপাশি রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।

Go to News Site