Somoy TV
মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি, তাই অনুমিতভাবেই লিগটির সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়ও তিনিই। কিন্তু বাকিদের চেয়ে এই আর্জেন্টাইন মহাতারকা ঠিক কতটা বেশি বেতন পান সেটিই এবার প্রকাশ করা হয়েছে। এমএলএস প্লেয়ার্স অ্যাসসিয়েশন মঙ্গলবার (১২ মে) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লিগটিতে মেসির বার্ষিক মূল বেতন ২.৫০ কোটি ডলার (প্রায় ৩০৭ কোটি টাকা), যা দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী সন হিউং-মিনের চেয়ে দ্বিগুণেরও বেশি।খেলোয়াড় ইউনিয়নের প্রকাশিত সর্বশেষ বেতন তালিকায় উঠে এসেছে, গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে মেসি যে নতুন চুক্তি করেছিলেন, সেটিই তাকে ২০২৮ মৌসুম পর্যন্ত ক্লাবটিতে রাখবে।প্রকাশিত তথ্য অনুযায়ী, মেসির মূল বেতন দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে এই চুক্তির মাধ্যমে তিনি নিশ্চিতভাবে ২.৮৩ কোটি ডলার (প্রায় ৩৪৭ কোটি টাকা) আয় করবেন।দক্ষিণ কোরিয়ার তারকা সন, যিনি গত আগস্টে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন এবং এর আগে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ছিলেন, তার মূল বেতন ১.০৩৬ কোটি ডলার (প্রায় ১২৭ কোটি টাকা)। সব মিলিয়ে তার নিশ্চিত পারিশ্রমিক ১.১২ কোটি ডলার (প্রায় ১৩৮ কোটি টাকা)। জানা গেছে, তাকে দলে ভেড়াতে এমএলএস রেকর্ড ২.৬০ কোটি ডলার (প্রায় ৩২০ কোটি টাকা) ট্রান্সফার ফি খরচ করেছে এলএএফসি।এই বেতনের হিসাবের মধ্যে স্পনসরশিপ বা বিজ্ঞাপন থেকে পাওয়া আয় ধরা হয়নি। এছাড়া মেসির পারিশ্রমিকের মধ্যে ইন্টার মায়ামির মালিকানার অংশ কেনার সুযোগও অন্তর্ভুক্ত নয়। ক্লাবটির সহ-মালিক ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম।আরও পড়ুন: আড়ালে কলকাঠি না নেড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন–রিয়াল প্রেসিডেন্টের চ্যালেঞ্জ৩৮ বছর বয়সী মেসি, যিনি আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার মিশনে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে, ইন্টার মায়ামির হয়ে এমএলএস নিয়মিত মৌসুমে ৬৪ ম্যাচে করেছেন ৫৯ গোল।গত মৌসুমে তিনি ২৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং টানা দ্বিতীয়বারের মতো এমভিপি নির্বাচিত হন।মেসির ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল তালিকার তৃতীয় স্থানে আছেন। তার নিশ্চিত পারিশ্রমিক ৯৭ লাখ ডলার (১১৯ কোটি টাকা)।চতুর্থ স্থানে রয়েছেন মেক্সিকোর হিরভিং লোজানো, যিনি 'চাকি' নামেও পরিচিত। তার নিশ্চিত আয় ৯৩ লাখ ডলার (প্রায় ১১৪ কোটি টাকা), যদিও গত নভেম্বরের পর থেকে তিনি সান ডিয়াগো এফসির হয়ে মাঠে নামেননি।আরও পড়ুন: বিশ্বকাপের খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারে বাংলাদেশের মানুষশীর্ষ পাঁচের তালিকায় শেষ নাম প্রিমিয়ার লিগের সাবেক তারকা মিগুয়েল আলমিরনের। আটলান্টা ইউনাইটেডের এই মিডফিল্ডারের নিশ্চিত পারিশ্রমিক ৭৯ লাখ ডলার (প্রায় ৯৭ কোটি টাকা)।সব মিলিয়ে এমএলএসের খেলোয়াড়দের মোট পারিশ্রমিকের পরিমাণ ৬৩১ মিলিয়ন ডলার (প্রায় ৭৭৫০ কোটি টাকা)।
Go to News Site